জীবনে--
রাত্রির আকাশ জুড়ে অগনিত গ্রহ তারা
ছায়াপথে মিটি মিটি আলোকের স্রোতধারা
চিরন্তন ও গতিময়
মহা শুন্য , শুন্য নয়
প্রাণের অস্তিত্বের ওরা করছে ইশারা ।
মরণে --
আগুনের গোলা ঠেলে রকেট অতিকায়
মঙ্গলে পৌছে মানুষ শহর বানায়
আমরা ভুতেরা আজ
পৃথিবীতে করব রাজ
কংকাল প্যারেড হবে নির্জন রাস্তায় ।
No comments:
Post a Comment